1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

হবিগঞ্জে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত করে সর্বস্ব লুট

Reporter
  • Updated Saturday, October 20, 2018
  • 593

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর (কাশিপুর) গ্রামে আবু সুফিয়ান (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে উপর্যুপী ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে শহরের অনন্তপুর এলাকার আফসার মিয়ার পুত্র। সে সম্প্রতি কাশিপুর গ্রামে কিম্মত আলী বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করতে যায়। এ সময় তার সাথে ছিল জালালাবাদ গ্রামে সোহাগ, একই গ্রামের সাইদুল (২৬), এংরাজ আলী (৪৫), নোয়াপাড়া এলাকার কুদ্দুছ (৩০), বাতাসর গ্রামের সুমন। গত বুধবার দিবাগত গভীর রাতে একই রুমের ভিতরে সকলে ঘুমিয়ে পড়ে। ঘুমে থাকাবস্থায় সুফিয়ানের উপরকে বা কারা অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD