
নিজস্ব প্রতিনিধি :: বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে স্ত্রীকে আনতে গিয়ে লোদা সাওতাল (২৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে শ্বশুর বাড়ির লোকজন বলছে বিষপান করে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। সে একই উপজেলার কামাইছড়া চা-বাগানের লালু সাওতালের পুত্র। সূত্র জানায়, রশিদপুর চা-বাগানের পরেশ সাওতালের কন্যা সম্পারি সাওতাল (২০) কে এক বছর আগে বিয়ে করে লোদা সাওতাল। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখ শান্তিতে কাটে। সম্প্রতি সম্পারি তার পিত্রালয়ে বেড়াতে আসে। গত বৃহস্পতিবার লোদা সাওতাল তাকে ফিরিয়ে আনার জন্য শ্বশুর বাড়িতে যায়। এক পর্যায়ে গতকাল শুক্রবার সকালে বিষাক্রান্ত অবস্থায় সে ছটপট করতে থাকলে শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর তারা সটকে পড়ে হাসপাতালে লাশ রেখে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসে। এসআই আব্দুর রহিম ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। তিনি জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply