1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:50 am

ডা. জীবনের মুক্তির দাবীতে বানিয়াচংয়ে ইউনিয়ন কৃষকদল মহিলা কর্মীদের বিক্ষোভ

Reporter
  • Updated Sunday, October 21, 2018
  • 686

প্রেস বিজ্ঞপ্তি :: সদ্য কারান্তরীন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের নিঃশ^র্ত মুক্তির দাবীতে বানিয়াচং ১নং ইউনিয়ন কৃষকদল মহিলা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল শনিবার বিকালে স্থানীয় সারং বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ব্র্যাক অফিসের সামনে সমাবেশে মিলিত হয়। ইউনিয়ন কৃষকদল নেতা মসকুদ মিয়ার সভাপতিত্বে ও সেলিম আহমদের পরিচালনায় সামাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষকদল সেক্রেটারী জীবন আহমেদ লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকদল সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক আল-আমিন, খোরশেদ আলম, এস এম জহিরুল ইসলাম নাসিম, জমির উদ্দিন, অজুফা বেগম, ছালিমুন আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন কৃষকদল নেত্রী, খোশনুর বেগম, ইসুন বিবি, কুহিনুর বেগম, রোহেদা বেগম, ছায়া খাতুন, মিসবাহ বেগম, কুহিনুর বেগম, সালমা বেগম, আরজুদা বেগম, তাজিরুন বেগম, হাসনা বেগম, হাফছা বেগম, অলিমা বেগম, ইয়াছমিন আক্তার, স্বপন¦া আক্তার, শাপলা বেগম প্রমুখ। মহিলা কর্মীরা বলেন, ডা. সাখাওয়াত হাসান জীবন একজন আপাদমস্তক ভাল মানুষ। তিনি পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বানিয়াচং আজমিরীগঞ্জে তাঁর জনপ্রিয়তা আকশচুম্বি। তিনি একজন বিশিষ্ট ডাক্তার। বিনা ভিজিটে প্রায় ৩০ বছর যাবৎ মানুষকে চিকিৎসা দিয়ে আসছেন। বানিয়াচং আজমিরীগঞ্জের নারী-পুরুষ সবাই মিলে কঠোর আন্দোলনের মাধ্যমে ডা. জীবনকে মুক্ত করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD