
সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিপলেট বিতরণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী। গতকাল শনিবার বিকেলে আব্দুল মুকিত চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার, রুস্তমপুর টুল প্লাাজা, দেবপাড়া বাজার, নতুন বাজার, গোপলার বাজার স্টান্ডে গনসংযোগ ও লিপলেট বিতরন করেন। এসময় তিনি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply