1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:37 am

সাতছড়িতে জাতীয় উদ্যানে একটি তক্ষক অবমুক্ত

Reporter
  • Updated Monday, October 22, 2018
  • 637

সংবাদদাতা :: উদ্ধারের পর সাতছড়ি জাতীয় উদ্যানে একটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। গত শনিবার  বিকেলে জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যন শামছুন্নাহার চৌধুরী এ তক্ষকটি অবমুক্ত করেন। এসময় তার সঙ্গে ছিলেন- সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদ, হবিগঞ্জের রেঞ্জ অফিসার রেহান মাহমুদ, সাতছড়ি রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন, শামীম আহমেদ, বিট অফিসারসহ সাতছড়ি কর্মকর্তা কর্মচারীরা। এর আগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান স্থানীয় এক লোকের কাছ থেকে তক্ষকটি জব্দ করেন। ওসি জানান, একটি গাছ থেকে তক্ষকটি ধরে স্থানীয় এক ব্যক্তি তার দোকানের সামনে খাঁচায় রেখেছিল। পুলিশ খবর পেয়ে এটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD