1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:49 am

নবীগঞ্জে তিন মাদক ব্যবসায়ী আটক । বিভিন্ন মেয়াদে সাজা

Reporter
  • Updated Tuesday, October 23, 2018
  • 669

মোঃ আলী আরজদ :: নবীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে থানার এস আই সামিউল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সোলাই মদ ও গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে সোলাই মদসহ আটককৃত আশু দেবনাথ (৩০)কে ১৮ মাস, গাঁজাসহ আটককৃত ইউনুস মিয়া (৪০)কে ১ বছর ও শাহনাজ মিয়া (২৮)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ-বিন-হাসান। এ সময় জব্দকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD