1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:33 am

হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা বিনষ্ট

Reporter
  • Updated Tuesday, October 23, 2018
  • 627

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ সদর কোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ গাঁজা বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহিনুর আক্তারের উপস্থিতিতে সদর কোর্টের মাঠে প্রকাশ্যে প্রায় ১০ কেজি গাঁজা আগুন দিয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ টাকা হবে। এ সময় ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন কোর্টের সিএসআই সিরাজ উদ্দিনসহ একদল পুলিশ। তিনি জানান, এসব মাদক বিভিন্ন মামলার আলামত হিসেবে পুলিশ জব্দ করে। কিন্তু মামলাগুলো নিষ্পত্তি হওয়ায় এসব মাদক ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD