1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:52 am

হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে যুবকের হাত-পা কর্তন

Reporter
  • Updated Wednesday, October 24, 2018
  • 555

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের হরিপুরে পূর্ব বিরোধের জের ধরে ফরিদ মিয়া (৩৫) নামের এক যুবকের হাত-পা কর্তন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের মৃত আমির আলীর পুত্র। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার নানু মিয়ার সাথে ফরিদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের গতকাল ওই সময় ফরিদ উত্তেজিত হয়ে নানু মিয়ার বাড়িতে হামলা করে। এ সময় শামীম মিয়া, হান্নান মিয়া ও নানু মিয়াসহ একদল লোক ফরিদকে জোরপূর্বক পার্শ্ববর্তী জমিতে নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শরীর ক্ষত-বিক্ষত করে এবং তার হাত-পা কেটে পেলে। খবর পেয়ে ঘন্টাখানেক পর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ফরিদকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার কেটে ফেলা পা ও হাত খটুজে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন খুঁজে কেটে ফেলা হাত পা খুড়িয়ে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে সদর থানার মোঃ সহিদুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD