
নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা চৌধুরী হাটি থেকে মাদক ব্যবসায়ী জানে আলম লিংকনকে (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের দুলাল মিয়ার পুত্র। গত সোমবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানান, তার বিরুদ্ধে মাদক ও পুলিশ এসল্ট মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। গতকালই তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply