
নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর মাইজহাটি এলাকায় এক বিধবা ও তার দুই সন্তানকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করতে চায় দেবর লেবু মিয়া (৩০)। ব্যর্থ হয়ে ওই বিধবা মহিলা ও তার সন্তানকে পিটিয়ে আহত করে। শুধু তাই নয়, তার বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আশ্বব আলীর পুত্র সজিব আলী ২ বছর আগে ক্যান্সার রোগে আক্তান্ত হয়ে চিকিৎসার অভাবে মারা যায়। তার শেষ সম্বল বড়িতে রেখে যায় স্ত্রী ফাতেমা (২৫) ও দুই কন্যা আনু বেগম (১২) এবং রানু বেগম (৬)। অভাব অনটনের সংসারে জীবনের সাথে সংগ্রাম করে বাচ্চাদের লালন পালন করে আসছে। সম্প্রতি ওই বাড়ির উপর নজর পড়ে ফাতেমার দেবর লেবু মিয়ার। বিভিন্ন ভাবে চেষ্টা করে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করার। ব্যর্থ হয়ে গতকাল সোমবার সকালে আশ্বব আলীর পুত্র লেবু মিয়া, তার স্ত্রী মঞ্জিলা বেগম, সালেমা খাতুনসহ একদল লোক ফাতেমার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায় এ সময় বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে। এরপর থেকে ওই নিরীহ পরিবারটি নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply