1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:50 am

মাধবপুরে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

Reporter
  • Updated Wednesday, October 24, 2018
  • 679

প্রেস বিজ্ঞপ্তি :: মাধবপুর উপজেলার ছাতিয়ান বাজারে অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ঢাকানা ব্যবহার না করা এবং ওজনে কম দেওয়ার অপরাধে ছাতিয়ান বাজারের জয় বাবা লোকনাথ মিষ্টান্নকে ২ হাজার টাকা, জয় গোপাল মিষ্টান্নকে ৩ হাজার টাকা, জয়গুরু মিষ্টান্নকে ৩ হাজার টাকা ও  আল মদিনা হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদউত্তীর্ণ কৃষি বীজ বিক্রির অপরাধে একই বাজারের সাগর ট্রেডাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন ইন্সপেক্টর কামরুল ইসলামের নেতৃত্বে ছাতিয়ান  ফাড়ি পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD