1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:08 am

পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হবিগঞ্জের ফরিদ

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 652

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের হরিপুর গ্রামে হাত ও পা বিচ্ছিন্ন ফরিদ (৩০) ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনও এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানায়। পঙ্গু হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তবে ভবিষ্যতে সে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা নেই। সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ১০টায় ওই গ্রামের মৃত আমির আলীর পুত্র ফরিদকে পূর্ব বিরোধের জের নানু মিয়া ও তার লোকজন ফরিদকে ধরে নিয়ে খোয়াই নদীর পাড়ে হাত-পা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেহ থেকে আলাদা করে ফেলে। ঘন্টাখানেক পর পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে সদর থানার ওসি সহিদুর রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD