1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:50 am

লাখাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে লাইনম্যানের মৃত্যু

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 640

নিজস্ব প্রতিনিধি :: লাখাইয়ে বিদ্যুৎ লাইনের ট্রান্সমিটার পরিবর্তনের সময় বিদ্যুতের তারে জড়িয়ে সাইফুল ইসলাম (২০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার আড়াইটার দিকে উপজেলার বামৈ হাসপাতালের পেছনে মন্দিরের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত সাইফুলের বাড়ি দিনাজপুরের চিচিরবন্দর এলাকায়। তার বাবার নাম মামুনুর রশিদ। জানা যায়, গতকাল ওই এলাকায় বিদ্যুৎ লাইনের একটি ট্রান্সমিটার পরিবর্তনের সময় অসাবধানতাবশত সাইফুল তারে জড়িয়ে পড়ে এবং সাথে সাথেই তার মৃত্য হয়। সে টিকাদারের লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির লাখাই জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার নোমান জানান, একটি ট্রান্সমিটার পরিবর্তনে লাইন বন্ধ করে কাজ করার নির্দেশনা ছিল। কিন্তু লাইন চালু রেখেই কাজ করতে গিয়ে এই লাইনম্যানের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD