1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

হবিগঞ্জ সদর উপজেলার ধরিয়াপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

Reporter
  • Updated Thursday, October 25, 2018
  • 671

জুয়েল চৌধুরী :: সদর উপজেলার ধরিয়াপুর গ্রামে দোকানের ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন লোক আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। আহত সূত্রে জানা জানায়, ওই গ্রামের বাচ্চ মিয়ার সাথে একই গ্রামের আক্কাছ আলীর দোকানের ভাড়া নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত অবস্থায় সুমন (১৮), মহসিন (২০), মহিবুর (৩৮), ওসমান (২৬), গিয়াস উদ্দিন (৬৫), শহীদ (৩০), আব্দুল মালেক (৫০), সালাহ উদ্দিন (২০), কাজল (২২), শাহ আলম (২৫), আব্দুর নূর (৬০), বা”চু (৬০), ফজলু (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD