
জুয়েল চৌধুরী :: বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ্য অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীর পিতা আসমত উল্লাহ এ প্রতিনিধিকে জানান, ওই কিশোরী স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। স্কুলে আস যাওয়ার পথে প্রতিবেশী ইদ্রিছ আলীর পুত্র ইসলাম উদ্দিন (২০) প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী প্রস্তাব প্রত্যাখান করলে ওই যুবক ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে গত বুধবার সন্ধ্যায় কিশোরীর পরিবারের লোকজন ঘরে না থাকার সুযোগে যুবক তাকে কৌশলে বাহিরে ডেকে নিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply