1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:09 am

চুনারুঘাটে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০ জন

Reporter
  • Updated Friday, October 26, 2018
  • 580

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার মধ্যনরপতি বাড়ির রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। গতকাল দুপুরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সুত্রে জানাযায়, ইয়াদ মিয়ার সাথে সিরাজ মিয়া গংদের পারিবারিক রাস্তা নিয়ে বিরোধ চলে আসচিল। গতকাল ফয়সল মিয়া ময়লা আবর্জনার পরিষ্কার করতে যায় তখন প্রতিপক্ষের নুর ইসলামের সাথে বাকবিতন্ডা হয় একপর্যায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সিরাজ মিয়ার পুত্র সুহেল মিয়া (২১) ফয়সল মিয়া (১৮), রাসেল মিয়া (৩৫) তার মাতা ঝরনা বেগম (৬০), নুরুল ইসলাম (২১) আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধঅর করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা এবং কয়েকজনকে স্থানীয় এলাকার ফার্ম্মেসীতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD