1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

চুনারুঘাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা ও শিক্ষা উপকরণ বিতরণ

Reporter
  • Updated Friday, October 26, 2018
  • 845

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ১শ’ ৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা উপকরণ ও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য টেলিভিশন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মতিউর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। বিশেষ অতিথি ছিলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি-এলজিএসপি) মোঃ শফিউল আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী রাসেল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাস সাগর, উপজেলা শিক্ষা অফিসার হাসন মোহাম্মদ জোনায়েদ, আমুরোড হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুর রহমান আজাদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাছন আলী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, যুবলীগ নেতা জাকির হোসেন পলাশ, বিশিষ্ট সমাজসেবিকা ইয়াছমিন আক্তার জলি, কামরুল হাসান শামীম, চা শ্রমিক নেতা গুপি তাতী, আলী রহমান, আব্দুর ছালাম, দুলাল ভুইয়া। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু। এতে  উপস্থিত ছিলেন ইউনিয়নের মেম্বার আঃ রউফ, সাফু, ফরিদ, আজগর আলী, চন্দ তাতী, মাখন গোস্বামী, নটবর রুদ্রপাল, গোলবাহার, সাফিয়া আক্তার, বিজলা কানুসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এ কার্যক্রম গ্রহণ করা হয়। উল্লেখ্য, পিএসসি, জেএসসি ও এসএসসি এপ্লাস প্রাপ্ত ১৫০ জন ছাত্র/ছাত্রীকে স্কুল বেগ, খাতা, কলম, জ্যামিতিবস্ক, সেল্ক, চকলেট। এছাড়াও আহম্মাদাবাদ ইউনিয়নে চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কাস রুমের ৪২ ইঞ্চি টিভি ও অন্যান্য সামগ্রী প্রাদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD