1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

বানিয়াচংয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত ৪

Reporter
  • Updated Friday, October 26, 2018
  • 736

নিজস্ব প্রতিনিধি \ বানিয়াচংয়ের আমিরখানী মহল্লায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ৩ সহোদরসহ ৪ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই মহল্লার ফারুক মিয়া ও জুবেদ মিয়ার মধ্যে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জুবেদ মিয়া, চান মিয়া, সফিক মিয়া ও আলামিন মিয়াসহ তাদের লোকজন উত্তেজিত হয়ে ফারুক মিয়াসহ তাদের পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয় এবং তাদের বাড়ি ঘরে হামলা ভাংচুর চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া (৩৫), মাসুক মিয়া (৩২) ও মুবিন মিয়া (২৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD