
আলী হাছান লিটন :: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নিজ চৌকি গ্রামের মৃত জহুর চৌধুরীর পুত্র ও চৌধুরী বাজারের ব্যবসায়ী জিতু চৌধুরীর ৫ম ভাই দুবাই প্রবাসী মোঃ ফজলুল করিম চৌধুরী (৫৫) আর নেই। (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। গত শনিবার সকাল ৬ ঘটিকার সময় তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র সন্তান, ২ কন্যা সন্তান, ৬ ভাই ও ২ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ গত শনিবার বিকাল ৩ ঘটিকার সময় শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ.) মাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে শাহ্ তাজ উদ্দিন মাজার সংলগ্ন কবরস্থানে তার পিতা মাতার পাশে তাকে শায়ীত করা হয়। উল্লেখ্য, গত ১২ মে দুবাই থেকে ৪ মাসের ছুটি নিয়ে দেশে আসার পর ক্যানসারে আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম ফজলুল করিম চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আলী হাছান লিটন। পত্রিকায় প্রদত্ত এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদন জ্ঞাপন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply