1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:19 am

বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট নবীগঞ্জ শাখার উদ্যোগে গরীব ও অসহায়দের মধ্যে টিউবওয়ল বিতরনের উদ্ধোধন

Reporter
  • Updated Saturday, October 27, 2018
  • 541

সংবাদদাতা :: বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট নবীগঞ্জ শাখার পক্ষ থেকে গরীব ও অসহায়দের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের গরীব অসহায়দের মধ্যে বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট নবীগঞ্জ শাখার পক্ষ টিউবওয়েল বিতরণের শুভ উদ্ধোধন করা হয়। নবীগঞ্জ শাখার সভাপতি শেখ আলিফ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও মোঃ হুসাইন খাঁন এর পরিচালনায় বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট এর চেয়ারম্যান এ.কে আজাদ কনর এর উপস্থিতিতে শুরুতেই বিশ্ববাসীর শান্তি কামনায় মোনাজাত করেন, মাওঃ আল হাদি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  হারুন মিয়া, ডাঃ আব্দুল আলিম, ইউপি সদস্য ফজললু করিম মিছবাহ, সাংবাদিক বুলবুল আহমদ, নুরুল আমিন, রাজু আহমদ, হুমাউন খাঁন, গ্রাফিক্স ডিজাইনার মনির হোসেন, জাহাঙ্গির আলম, দুলু মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের উপস্থিতিতে নবীগঞ্জে ৬টি টিউবওয়েল স্থাপনার শুভ উদ্ধোধন করা হয়। উল্লেখ্য যে, ২০০৯ সালে বাঙ্গালীদের উদ্যোগে বার্মিংহাম কমিউনিটি ট্রাষ্ট সংঘটনটি স্থাপিত হয়েছে লন্ডনের বার্মিংহামে। এ সংঘটনের লক্ষ ও উদ্দ্যেশে হলো বিশ্বের গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবা করার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD