1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:08 am

মাধবপুরে পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

Reporter
  • Updated Saturday, October 27, 2018
  • 717

নিজস্ব প্রতিনিধি :: মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে পাওয়ানা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গতকাল শুক্রবার সকাল ৮টায় এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের সাবেক মেম্বার কাছম আলীর সাথে পাওনা টাকা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল একই এলাকার আজিজুল ইসলাম সর্দারের। এ নিয়ে গতকাল উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উক্ত সংঘর্ষে আলম (৪৯), আমিনা খাতুন (৪০), সুলতানা বেগম (৩২), রুমেন (১৮) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD