1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:49 am

মাধবপুরে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

Reporter
  • Updated Sunday, October 28, 2018
  • 617

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুর থানা পুলিশ ২ সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, উপজেলার কুটানিয়া গ্রামের ফজলুল হকের ছেলে জজ মিয়া (৪৫) ও সন্তোষপুর গ্রাামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ আব্দুল হামিদ(৪০) । গতকাল শনিবার ভোর রাতে থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস ছাত্তারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জজ মিয়া ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সন্তোষপুর গ্রামের আব্দুল হামিদকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে ২০০৯ সালে মাদক মামলায় সাজা হলে তারা আত্মগোপনে চলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD