
বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার ইকরাম পূর্ব তানোয়ারপাড় সড়কের পাশ থেকে অজ্ঞাত পুরুষ (৫৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ আলামিনের নেতৃত্বে একদল পুলিশ ওই লাশ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে গতকাল শনিবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে স্থানীয় লোকজন ওই সড়কের পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন যাবত ওই ব্যক্তি পাগল বেশে এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমানে মফিজুলের নিকট প্রেরণ করা হয়। ডুব ছাবু জানায়, লাশটি বেওয়ারিশ হওয়ায় পুলিশ থেকে তাদের কোন খরচ দেয়নি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply