1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

চুনারুঘাটে প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে স্বামী-স্ত্রী গুরুতর আহত

Reporter
  • Updated Monday, October 29, 2018
  • 735

চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের মৃত আব্দুল বারিক খলিফার পুত্র আলী আজগর (৪৫) ও তার স্ত্রী সাফিয়া আক্তার (৩০) কে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনরা বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। জানা যায়, গতকাল রবিবার ভোর ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের ছনখলা রাস্তায় আলী আজগর গরু নিয়ে বাহির হইলে নূরুল ইসলাম জমাদার রাস্তায় আটক করে দিনমজুরী আজগর আলীকে পূর্ব বিরোধের জের ধরে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত আজগর আলীর আত্মচিৎকারে তাকে রার জন্য তার স্ত্রী সাফিয়া আক্তার এগিয়ে আসলে তাকেও প্রতিপক্ষের লোকজনরা বেদড়ক পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত স্বামী-স্ত্রীকে স্থানীয় এলাকাবাসীরা উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। এ ঘটনায় দিনমজুরী আলী আজগরের স্ত্রী সাফিয়া আক্তার চুনারুঘাট থানায় নূরুল ইসলাম জমাদারকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য যে, জারুলিয়া গ্রামের মৃত মাহমুদ হোসেনের পুত্র নূরুল ইসলাম জমাদার দিনমজুর আলী আজগরে বসতবাড়ির ফসলী জমি গরু-বাছুর দিয়ে তিসাধন করলে এর প্রতিবাদ করায় দিনমজুরী আজগর আলীর সাথে নূরুল ইসলাম জমাদারের বিরোধ চলে আসছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD