1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:54 am

আতাউর রহমান সেলিমের মুক্তির দাবিতে নবীগঞ্জ পৌর যুবলীগের মানববন্ধন

Reporter
  • Updated Tuesday, October 30, 2018
  • 755

প্রেস বিজ্ঞপ্তি :: ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নিঃশ্বর্ত মুক্তি দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার
বিকেলে নবীগঞ্জ পৌর যুবলীগের আয়োজনে শহরের নতুন বাজার মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্ব অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান, পৌর শ্রমিকলীগের সভাপতি জুয়েল মিয়া ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মনর মিয়া, মিলন চৌধুরী, বেলাল আহমেদ, পৌর যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী, পিকলু চৌধুরী, সিরাজুল ইসলাম জাহেদ, দেওয়ান জাবেদ আহমে, সবুজ দাস, ফজলুর রহমান নানু, বিধান কর্মকার, শামছুল, রিপন কর, পান্ডাব কর্মকার, দুলাল দাস, রায়হান চৌধুরী, রুবেল দাস, মুন্না, রাশেদ চৌধুরী, মালিক, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জিয়াউর ২নং সভাপতি সাজিদুর রহমান ৩নং ওয়ার্ড সভাপতি ইউসুফ মিয়া, ৬নং ওয়ার্ড সভাপতি আলম চৌধুরী, ৯নং ওয়ার্ড সভাপতি আতাউর রহমান, যুবলীগ নেতা হিলাল আবুল আহমেদ। এছাড়াও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ উপজেলা ও পৌর, কলেজ ছাত্রলীগের নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD