
জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত মাদক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে ১৬ কেজি গাজা, ৩ শত লিটার দেশীয় মদ ও বিপুল পরিমান ভারতীয় নাছির বিড়ি কোর্ট প্রাঙ্গণের মাঠে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বর্তমান বাজার মূল্য অনুমান ১৫ লক্ষ টাকা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন, অফিস সহায়ক রাজু আহমেদ। সিরাজ উদ্দিন জানান, আইনশৃংখলা বাহিনী হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ মাদক জব্দ করা হয়। এসব মামলা নিষ্পত্তি হওয়ায় জব্দকৃত মাদক পুড়িয়ে নষ্ট করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply