1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:52 am

হবিগঞ্জে জব্দকৃত মাদক আগুনে পুড়িয়ে বিনষ্ট

Reporter
  • Updated Thursday, November 1, 2018
  • 670

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত মাদক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল, ভারতীয় মদ ও ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক কোর্ট প্রাঙ্গণের মাঠে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বর্তমান বাজার অনুমান মূল্য ২ লক্ষ টাকা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের পুলিশ পরিদর্শক কাজী কামাল উদ্দিন, সিএসআই সিরাজ উদ্দিন, অফিস সহায়ক রাজু আহমেদ। সিরাজ উদ্দিন জানান, আইনশৃংখলা বাহিনী হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ মাদক জব্দ করা হয়। এসব মামলা নিষ্পত্তি হওয়ায় জব্দকৃত মাদক পুড়িয়ে নষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD