1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:05 am

বাহুবলে এক শিশুকে ধর্ষণের অভিযোগ । হাসপাতালে ভর্তি

Reporter
  • Updated Friday, November 2, 2018
  • 736

সংবাদদাতা :: বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুর পিতা কামাল মিয়া জানান, তার শিশু সন্তান গতকাল দুপুরে বাড়ির পার্শ্ববর্তী আখঁ ক্ষেতের পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী মৃত আজগর আলীর পুত্র রিপন শিশুটিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দিয়ে ক্ষেতের ভিতরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এক পর্যায়ে শিশুর পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাকে আখ ক্ষেতের ভেতরে পেয়ে সদর হাসপাতাল এনে ভর্তি করে। অপরদিকে, বিষয়টি সমাধান করার জন্য স্থানীয় মাতব্বরা দিনভর চেষ্টা চালায়। কিন্তু শিশুর শারিরীক অবস্থার অবনতি হলে আপোষ না মেনে পরিবারের লোকজন শিশুকে হাসপাতালে ভর্তি করায়। স্থানীয় সূত্র জানায়, ওই বাড়ির আবুল হোসেন ও আব্দুল হাইর মাঝে বাড়ির বেচা-কেনা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ কারণে স্থানীয়রা মনে করছেন বিষয়টি রহস্যজনক হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD