
স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রবিবার বিকালে জেকে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় ট্রাইবেকারের মাধ্যমে ১ গোলের ব্যবধানে নোয়াপাড়া সততা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান এবং সিলেটের বিয়ানীবাজার একাদশ রার্নাস আপ হয়েছেন। খেলাটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চোধুরী। পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এম.এ মুনিম চৌধুরী বাবু এমপি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর কবির মিয়া, বিশিষ্ট মুরব্বী রফিক মিয়া, আব্দুস ছুবান, মাসুক মিয়া, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, ওহি দেওয়ান চৌধুরী, নুরুল হক, পাবেল মিয়া, রানা, আবুল কালাম প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply