1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:08 am

শায়েস্তাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রীসহ আহত ১০

Reporter
  • Updated Wednesday, November 7, 2018
  • 631

জুয়েল চৌধুরী :: শায়েস্তাগঞ্জ পৌর এলাকার চরনূর এলাকায় দু‘পক্ষের মধ্যে ভয়ানক সংর্ঘষ হয়েছে। এতে কলেজ ছাত্রীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের চা দোকানের ব্যবসায়ী শফিক মিয়ার সাথে একই গ্রামের আব্দুল করিমের পুত্র বাচ্চু মিয়ার বাড়ির রাস্তা নিয়ে বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। অভিযোগ উঠেছে, শত্রæতার জের ধরে বাচচু মিয়া আব্দুল হেকিমের পুত্র শাহিন মিয়া, তাহির মিয়া, শামিম মিয়া ও ফারুক মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শফিকের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে তার ঘরে আগুন দেয় তারা। আগুনের লেলিহান শিখা দাও দাও করে জলে উঠে। নিমিশে ঘরে থাকা আসবাবপুত্র আগুনে পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়। এরই জের উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রী পিংকি আক্তার (১৬), রাসেল মিয়া (১৯), রিনা আক্তার (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD