
সংবাদদাতা :: নবীগঞ্জে কাজল মিয়া নামের এক হাইস্কুলের ছাত্র গত ১ সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। জানা যায়, গত ৩১ অক্টোবর বুধবার দুপুর ১২ ঘটিকার সময় স্থানীয় নবীগঞ্জ কলেজ হাই স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্র নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের মনসুর আহমেদের পুত্র কাজল মিয়া (১৫) প্রতি দিনের ন্যায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় তার আত্মীয়স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তাকে না পেয়ে হতাশ হয়ে যান। কাজলের পিতা জিডিতে উল্লেখ করেন, গত ২ নভেম্বর শুক্রবার অজ্ঞাত দুইটি নাম্বার (০১৭৭৫-৩৮৪৯৫৪, ০১৭৩২-৪৯৭৩২৬) থেকে ফোন করে জানায় কাজল মিয়া তাদের কাছে রয়েছে এবং বিভিন্ন ভাবে তাকে হুমকী-দামকী দেয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply