1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

হবিগঞ্জে জব্দকৃত মালামাল নিয়ে বিপাকে পড়েছে পুলিশ

Reporter
  • Updated Thursday, November 8, 2018
  • 783

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৪ নভেম্বর নতুন ভবনে চলে যাবে বলে জানা গেছে। এই কারণে জেলা প্রশাসক কার্যালয়ের জুডিসিয়ার ম্যাজিস্ট্রেটের অধীনে কোর্টমাল খানার জব্দকৃত মালামাল নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। গতকাল বুধবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল শাহিনুর আক্তার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান প্রধানের উপস্থিতিতে বিপুল পরিমান মালামাল নিলামে বিক্রি করা হয়। এ সময় শত শত নিলাম গ্রহীতা লোক উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল পরিত্যক্ত সিএনজি, মোটরসাইকেল, মিসুক, রিক্সা, বাইসাইকেল টেলিভিশন চেয়ার, টেবিল ইত্যাদি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে নিলাম চলে। এ ব্যাপারে মালখানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ এসআই সিরাজ উদ্দিন জানান, আদালত নতুন ভবনে চলে যাবে এ কারণে জব্দকৃত মাল নিয়ে আমরা সমস্যায় আছি। তাই আদালতের নির্দেশমতে আগামী ১৪ই নভেম্বরের আগে মালামাল নিলামে বিক্রি করতে হবে। নতুন বা এসব অকেজো মালামাল নিয়ে সমস্যায় পড়তে হবে। নিলাম গ্রহীতারা জানান, অনেক মালামালই স্বল্পমূল্যে ক্রয় করেছি। তবে এগুলো নিয়ে কিছু করতে পারবনা। ভাঙ্গারী দোকানে বিক্রি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD