1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:33 am

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউপি ছাত্রলীগের ঝাড়– মিছিল

Reporter
  • Updated Thursday, November 8, 2018
  • 770

প্রেস বিজ্ঞপ্তি :: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের একাংশ নবীগঞ্জ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে ইনাতগঞ্জ ছাত্রলীগ নেতৃবৃন্দ। মিছিল শেষে সদ্য ঘোষিত ইনাতগঞ্জ ইউ/পি ছাত্রলীগের আহবায়ক কমিটিকে অ-গঠনতান্ত্রিক ও অবৈধ বলে ঘোষনা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় নবগঠিত আহবায়ক কমিটি থেকে ৫ জন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২৯ সদস্য বিশিষ্ট ইনাতগঞ্জ ইউ/পি ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন ও প্রকাশ করার কয়েক ঘন্টা পরই ঝাড়– মিছিল করে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতৃবৃন্দরা। পরে তারা এক প্রতিবাদ সভায় মিলিত হয় এ সময় বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ইউ/পি ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ, মোস্তাক আহমেদ নজরুল, সোহাগ আহমেদ, রায়হান আহমেদ, মামুন আহমেদ, বাবলু আহমেদ, মাহমদ হোসেন, মিঠুন মিয়া, সাহিনুর রহমান, ফয়েজ আলী, খালেদ আহমেদসহ প্রমুখ। বক্তরা বলেন ইনাতগঞ্জ পশ্চিম বাজার সিএনজি শ্রমিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রুবেল (৩৫) কে আহবায়ক ও বিএনপি রাজনৈতির সাথে জড়িত পরিবারের মোঃ মুছা মিয়াকে যুগ্ম আহবায়ক করে ও অছাত্রদের কমিটিতে অন্তভুক্ত করে ছাত্রলীগকে কলংকিত করা হয়েছে। সম্পূর্ন অ-গঠনতান্ত্রিক ও অবৈধ পন্থায় গঠিত এ আহবায়ক কমিটি অবিলম্বে বিলুপ্তি ঘোষনা সহ এবং উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ ছাত্রলীগ ও হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের প্রতি আহবান জানান তারা। গত মঙ্গলবার দুপুরে নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ ও মোস্তাক আহমেদ নজরুল, সোহাগ আহমেদ, মামুন আহমেদের নেতৃত্বে ইনাতগঞ্জে ঝাড়– হাতে নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মিছিল শেষে ইনাতগঞ্জ পূর্ব বাজারে পথসভা করে।  ছাত্র নেতা তোফায়েল আহমেদ বলেন, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের গুরুত্বপূর্ণ সময়ে এ রকম একটি বিতর্কিত কমিটি দিয়ে ইনাতগঞ্জে বিভাজন ও গ্রæপিং সৃষ্টির নীল নকশা তৈরি করলেন। আমি মনে করি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের এ রকম ভুল সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD