1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:18 am

শায়েস্তাগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীর পায়ের কব্জি কর্তন

Reporter
  • Updated Friday, November 9, 2018
  • 623

নিজস্ব প্রতিনিধি :: শায়েস্তাগঞ্জ পৌর এলাকার লেঞ্জাপাড়ায় যৌতুকের জন্য সুমা আক্তার (২২) নামের এক গৃহবধুর বাম পায়ের কব্জি কর্তন করে ফেলেছে পাষন্ড স্বামী। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতের পরিবার সূত্রে জানা যায়, ওই গ্রামের বেলু মিযার  পুত্র সাইমুল হকের সাথে ৪ বছর আগে বিয়ে হয় বাগুনি পাড়া গ্রামের শিশু মিয়ার কন্যা সুমা আক্তারের। বিয়ের পর সুমার পিতা সাইমুলকে টাকা দিয়ে শায়েস্তাগঞ্জ কম্পিউটারের দোকান রেখে দেন। সম্প্রতি যৌতুকের জন্য সাইমুল ও তার পরিবারের লোকজন সুমার উপর চাপ সৃষ্টি করে। সুমা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করিলে তার উপর চলে শারিরীক ও মানসিক নিপীড়ন। গতকাল বৃহস্পতিবার সকালে পরিবারের সহযোগিতায় সাইমুল সুমার উপর যৌতুক দাবি করে। এতে সুমা অপাগতা প্রকাশ করিলে সাইমুল দা দিয়ে সুমার বামপায়ের কব্জি কর্তন করে ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD