1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:16 am

নবীগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Reporter
  • Updated Friday, November 9, 2018
  • 786

সংবাদদাতা :: নবীগঞ্জের পল্লীতে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাহিদ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মৃত ওয়াহাব উল্লার পুত্র। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জের দূর্গম পাহাড়ী অঞ্চলের পানিউমদা ইউনিয়নের টেকইয়া গ্রামস্থ পাহাড়ের উপর মিন্টু মিয়ার বাড়ী থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছদ্দিন খাঁন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD