1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

বাহুবলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

Reporter
  • Updated Friday, November 9, 2018
  • 624

সংবাদদাতা :: ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় কালনী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলীম উদ্দিন সাংবাদিকদের জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেনে কাটা  পড়ে ওই লোকটি মারা গেছেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD