1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:27 am

বাহুবলে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter
  • Updated Sunday, November 11, 2018
  • 671

বাহুবল প্রতিনিধি :: বাহুবলে যাত্রীবাহি বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সজল সরকার (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কটিয়া সরকারের ছেলে। পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-১৩৮৯) ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চারগাঁও নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

Bahubal Pic (10-11-2018) ___ _________ ____ _ (2)

এতে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক্টর শ্রমিক সজল দেব মারা যান। এ ঘটনায় ট্রাক্টর চালক রুবেল মিয়া (২৮) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ট্রাক্টর চালক উপজেলার পূর্বজয়পুর গ্রামের ইয়াকুত মিয়ার ছেলে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD