
হবিগঞ্জ প্রতিনিধি :: লোকালয় বার্তা পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের মোটর সাইকেল চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার দিবাগত গভীর রাতে ২নং পুল বহুলা এলাকায় তার নিজ বাসার গেইটের তালা ভেঙ্গে অজ্ঞাত চোরেরা মোটরসাইকেলটি নিয়ে গেছে। শনিবার ভোরে ঘুম থেকে উঠে মোটরসাইকেলটি (ঋঅতঊজ-ঋ১-ঠ২.০) পাওয়া যায়নি এবং মূল গেইটের তালা ভাঙ্গা ছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে অজ্ঞাত চোরের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। চোরাইকৃত সাইকেলটির মুল্য প্রায় পনৌ ৩ লাখ টাকা হবে। মামলা রুজু হওয়ার পর এসআই আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ শহিদুর রহমাান জানান, মোটর সাইকেলটি উদ্ধার করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply