1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:10 am

আওয়ামী লীগের বিজয় নিশ্চিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান -যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির

Reporter
  • Updated Monday, November 12, 2018
  • 610

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের ধারা সৃষ্টি করেছে। দারিদ্র্য বিমোচনে অঙ্গীকারাবদ্ধ এই সরকার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে না। দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সিড়িশতলায় হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সহ সভাপতি শাহেদ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেখাছ মিয়া, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, মাধবপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বাহুবল উপজেলা যুবলীগের আহবায়ক সৈয়দ আলাউর রহমান মিলাদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক হাবিবুর রহমান হাবিব। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি হবিগঞ্জ শহর প্রদণি করে। পরে শহরে খোয়াই মুখ এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD