1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:35 am

নবীগঞ্জে কীটনাশক পান করে দুই জনের আত্মহত্যার চেষ্টা

Reporter
  • Updated Monday, November 12, 2018
  • 666

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জে পরিবারের সাথে অভিমান করে পৃথক স্থানে কীটনাশক পান করে দুই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ওই উপজেলার পৃথক স্থানে। সুত্রে প্রকাশ, গত শনিবার রাত সাড়ে ১২ টায় উপজেলার নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর  গ্রামের বোদর মিয়ার পুত্র বিল্লাল আহমদ (৩০) পরিবারের সাথে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন আচ করতে পেরে তাৎক্ষনিক ভাবে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে গতকাল রবিবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের কামাল মিয়ার স্ত্রী রাজনা আক্তার (২০) পরিবারের সাথে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে তাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD