
জসিম তালুকদার :: নবীগঞ্জে ১শ ৬০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিন)। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড় থেকে ইয়াবা বিক্রয়কালে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী সমরগাঁও গ্রামের মৃত তাজিম উল্লাহর পুত্র আল-আমিন মিয়া (৩৩)। পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ নতুন বাজার এলাকা থেকে ইয়াবা বিক্রয়কালে আল-আমিন মিয়াকে ১শ ৬০পিস ইয়াবা ট্যবলেটসহ গ্রেফতার আর্মড পুলিশ ব্যাটালিয়নের একদল সদস্য। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply