1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

বানিয়াচংয়ে ব্যবসায়ীর গলা কাটলো দুর্বৃত্তরা

Reporter
  • Updated Tuesday, November 13, 2018
  • 632

বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলার সাগরদীঘি পূর্বপাড় এলাকায় তনজিদুল হোসেন খান (৩২) নামে এক ব্যবসায়ীর গলা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আশরাফ উদ্দিনের পুত্র। গতকাল ওই সময় তিনি স্থানীয় বড়বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে সর্বস্ব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছুরি দিয়ে গলায় আঘাত করে। এতে তার গলার বের্শিরভাগই কেটে যায়। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। দুর্বৃত্তরা যাওয়ার সময় তার সর্বস্ব নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD