1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:32 am

মাধবপুরে স্ত্রীকে ফিরিয়ে না আনায় বড় ভাইকে কুপিয়ে খুন

Reporter
  • Updated Wednesday, November 14, 2018
  • 626

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুর উপজেলায় রাগ করে চলে যাওয়া স্ত্রীকে ফিরিয়ে না আনায় রাগে-ক্ষোভে বড় ভাই দুলাল বোনার্জীকে দ দিয়ে কুপিয়ে খুন করেছে ছোট ভাই। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সুরমা চা বাগান মাহজিল বস্তিতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক মনিশংকর বোনার্জী (২৬) পালিয়ে গেছে। নিহত দুলাল বোনার্জী ওই এলাকার শিবচরণ বোনার্জীর ছেলে। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহম্মেদ এবং মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহত দুলাল বোনার্জীর স্ত্রী শিউলী বোনার্জী জানান, গত দেড় বছর আগে তার দেবর মনিশংকর বোনার্জীকে পাশ্ববর্তী চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানের অধির বোনার্জীর মেয়ে রিসতা বোনার্জীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিশংকরের সঙ্গে রিসতা বোনার্জীর সম্পর্ক ভাল যাচ্ছিল না। এনিয়ে স্বামী স্ত্রী মধ্যে প্রায়ই কলহ হতো। তিনি জানান, এ কারণে রিসতা বোনার্জী তার বাবার বাড়িতে চলে যায়। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য মনিশংকর তার বড় ভাই দুলাল বোনার্জীকে প্রায়ই চাপ প্রয়োগ করত। ছোট ভাইয়ের স্ত্রী রিসতাকে আনার জন্য দুলাল বোনার্জী একাধিকবার পারকুল চা বাগানে যায়। কিন্তু রিসতা মনিশংকরের ঘরে কিছুতেই আসতে রাজি নয়। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ঘরের মধ্যে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হত। এর জের ধরে মঙ্গলবার সকালে দুলাল বোনার্জী ঘরের বারান্দায় বসে টিভি দেখার সময় ধারালো দা দিয়ে অতর্কিত গলায় কোপ দিয়ে দুলাল বোনার্জীকে খুন করে বাগানের ভেতরে পালিয়ে যায়। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় শিউলী বোনার্জী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘাতক মনিশংকরকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD