1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:10 am

হবিগঞ্জে শিক্ষকসহ আটক ২ জুয়ারীকে কোর্টে প্রেরণ

Reporter
  • Updated Friday, November 16, 2018
  • 619

নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জ শহরের আরডি হল সংলগ্ন পানির ট্যাংকি এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে শিক্ষকসহ আটক ২ জুয়ারীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানার পুলিশ ওই দুই জয়ারীকে কোর্টে প্রেরণ করেন। তারা হল, ঘাটিয়া বাজার এলাকার মৃত সুন্দন দাসের পুত্র স্কুলের শিক্ষক সুজিত দাস (৩০) ও পানির ট্যাংকি এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র সোহেল মিয়া (৩৫)। দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ঘরে রাতে একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। আর এ আসরে বিভিন্ন স্থান থেকে জুয়ারীরা এসে জুয়া খেলে। এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা পুলিশকে জানায়। গত বুধবার রাত সাড়ে ১১টার সময় সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD