1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:46 am

বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন শেখ মহিউদ্দিন আহমেদ

Reporter
  • Updated Saturday, November 17, 2018
  • 624

সংবাদদাতা :: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যাংকার, সমাজসেবক শেখ মহিউদ্দিন আহমদ। গতকাল শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন। জানা যায়, ১৯৮৮-১৯৮৯ এ হবিগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয় কর্মী হিসেবে জড়িত ছিলেন শেখ মহিউদ্দিন আহমদ। পরে তিনি ১৯৯১সালে স্বপরিবারের লন্ডন চলে যান সেখানে উচ্চ শিক্ষা গ্রহন করে একজন সফল ব্যাংকার ও উদ্যোগতা হিসেবে খ্যাতি অর্জন করেন। গত ৪-৫ বছর ধরে সমাজসেবার কর্মকান্ডে নবীগঞ্জ-বাহুবল উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট সংস্কার ধর্মী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন  প্রতিষ্ঠানে ব্যাপক ভূমিকা রাখেন শেখ মহিউদ্দিন আহমদ জাহেদ। অবশেষে তিনি তার মূল জাতীয়াবাদী দলের চেতনার আদর্শে বিশ্বাসী হয়ে হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির মনোনয়ন ফরম ক্রয় করেন এবং জমা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD