
শাহ সুলতান আহমেদ :: নবীগঞ্জে ২৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গতকাল শুক্রবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রাম থেকে কালন দাশের স্ত্রী সাথি রাণী দাশ (২৭) একই গ্রামের মৃত ঝন্টু দাশের পুত্র কাজল চন্দ্র দাশ (৩৩ কে গ্রেফতার করা হয়। হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্দশক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই পৃথক অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ সাথি রাণী দাশকে এবং ১৫ লিটার চোলাই মদসহ কাজল চন্দ্র দাশকে গ্রেফতার আটক করেন। পরে তাদেরকে সন্ধায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply