
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিলাসহ সাজাপ্রাপ্ত আসামী ২৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, রাবিয়া বেগম, রুবি বেগম, শাহজাহান, শামীম, জামির আলী, সাদ্দাম হোসেন, ফারুক মিয়া, ইসমাইল হোসেন, আহাদ মিয়া, আব্দুল বাতেন চৌধূরী জাকির, গোলাম কিবরিয়া, সজল, সোহেল, সুবির রঞ্জন, ওয়াহিদুর রহমান, তৈয়ব আলী, বশির মিয়া, সুজন মিয়া ও আব্দুল ওয়াদুদসহ ২৪ জন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই আসামীদের বিরুদ্ধে মারামারি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। পরে শুক্রবার দুপুরে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওসি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply