1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:16 am

নবীগঞ্জে দুটি মামলার সাজাসহ ৫টি মামলার পলাতক আসামী গ্রেফতার

Reporter
  • Updated Sunday, November 18, 2018
  • 538

সংবাদদাতা :: নবীগঞ্জে দুটি মামলার সাঁজাসহ ৫টি মামলার পলাতক আসামী রুহুল আমীন রুহেল (২৮) কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাকে উপজেলার বাজকাশারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে প্রকাশ, ওই উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামের আলাউদ্দিনের পুত্র মোঃ রুহুল আমীন (রুহেল) এর বিরুদ্ধে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের দুটি মামলায় সাজা পরওয়ানা ও আরো তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এতে সে দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই মোঃ সাইফুল ইসলাম একদল পুলিশ নিয়ে তার গ্রামের বাড়ি বাজকাশারা থেকে তাকে গ্রেফতার করেন। আজ রবিবার নবীগঞ্জ থানা পুলিশ তাকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD