
শাহ সুলতান আহমেদ :: নবীগঞ্জে পৃথক হামলায় নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পূর্ব বিরোধ, মামলা সংক্রান্ত বিরোধ, ও পারিবারিক বিরোধের জের নিয়ে এসব হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার বিভিন্ন গ্রামের পৃথক স্থানে। এতে আহতরা হলেন-কানাই পুর গ্রামের সুধীন মিয়ার স্ত্রী মুতিয়া বেগম (৩০), পুত্র নাহিদুর রহমান (১৭), আব্দুল জলিল মিয়ার স্ত্রী সুমেনা বেগম (২৭), জোৎ¯œা বেগম (২৮), রাজাবাদ গ্রামের আব্দুল মুতালিব মিয়ার পুত্র আশরাফুল মিয়া (৩৫), মুরাদ পুর গ্রামের মৃত হিল্লাল রবি দাশের পুত্র মহেন্দ্র রবি দাশ (১৯), স্ত্রী গিতা রবী দাশ (৬০), নাদাম পুর গ্রামের মোঃ ফারুক মিয়ার কন্যা রেহানা বেগম (৩৫), তোপখানা গ্রামের সাইফুল হোসেনের স্ত্রী সাজনা বেগম (২৮), আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামের মৃত সৈয়দ আসলম আলীর কন্যা হেপি বেগম (২৩), দেওপাড়া গ্রামের মোঃ আশব আলীর পুত্র উসমান মিয়া (৩৫), মৃত মিজাজ উল্লার পুত্র মোঃ আশব আলী (৭৫), কানাই পুর গ্রামের মুদ্দত আলীর পুত্র মোঃ হরমুজ আলী (৩২), পিরিজ পুর গ্রামের আফতাব আলীর কন্যা স্বপ্না বেগম (৪৫), নিশাকুড়ি গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী বেগম বিবি (৫৫)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply