1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:31 am

বাহুবলে ট্রাক চাপায় মাদরাসা ছাত্র নিহত

Reporter
  • Updated Sunday, November 18, 2018
  • 694

বাহুবল প্রতিনিধি :: বাহুবলে ট্রাক চাপায় সিয়াম (৭) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার মৌচাকস্থ ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত সিয়াম উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা ইসলামাবাদ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত সৃজন বিদ্যাপীঠের সহকারি শিক্ষক ইউসুফ আলীর পুত্র এবং কবিরপুর শাহজালাল নূরানী মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, গতকাল সকাল সাড়ে ১১টায় সিয়াম বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পার হবার সময় পুটিজুরী থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৭৭০৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উদ্দিনের পুত্র আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত অবরোধ তুলে দিলে প্রায় দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে যোগাযোগ করলে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালক আটক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD